চুয়াডাঙ্গা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে শীতার্তদের মাঝে এমপি মজাহারুল হক প্রধানের শীতবস্ত্র বিতরণ

Padma Sangbad
১৭০

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এমপি। শনিবার ( ২১ জানুয়ারী) দুপুরে উপজেলা আওয়ামী লীগের তত্বাবধানে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সমবেত দুঃস্থ অসহায় নারী পুরুষের মাঝে এ শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন তিনি। শীতবস্ত্র বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় এলাকার উন্নয়ন ও দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় পৌর সভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ জাকিয়া খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপকারভোগীগণ।

আপডেট : ১১:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩