চুয়াডাঙ্গা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ

Padma Sangbad

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দদের নিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ভবনের ৫ম তলায় আইসিটি হলরুমে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভ্রাম্যমান প্রশিক্ষণে সমবায় সমিতির খাতাপত্র লিখন ও হিসাব সংরক্ষণ সম্পর্কে আইন-বিধি অনুযায়ী সমবায় সমিতির জন্য ব্যবহার্য খাতাপত্রের বিবরণ এবং সংশ্লিষ্ট ধারা ও বিধির আলোচনা করেন রিসোর্স পারসন ও জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। আরো রিসোর্স পারসন হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। অন্যান্যদের মধ্যে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের পরিদর্শক মোহাম্মদ ইমদাদুল হক হীতেন্দ্র নাথ বর্মন, জেলা সমবায় অফিসের কোর্স পরিচালক ও প্রশিক্ষক মোছাঃ রেনেসা খানম, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও সহকারী কোর্স পরিচালক পরিতোষ চন্দ্র রায়। প্রশিক্ষণে রাজস্ব খাতের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারনা, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তৃতকরণ ও সমবায়ীদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সমবায় কার্যক্রমের আধুনিকায়ন, সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভুমিকা নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও দিনব্যাপি প্রশিক্ষণে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব এবং সমবায়ীদের ক্ষুদ্র ঋণের ভুমিকা, সমবায় সমিতির মূলধন গঠন ও বিনেয়োগ, অডিট ও বার্ষিক সাধারণ সভা বিষয়ক আলোচনাসহ আধুনিক কৃষি উপকরণের সুষ্ঠু ব্যবহারের ধারণা, বাড়ির আঙ্গিনায় শাক-সবজি, ফলমুল চাষ করে আয় করা, হাঁস-মুরগি,গরু-ছাগলসহ গৃহপালিত পশু পালনের মাধ্যমে সমবায় সমিতির সদস্যদের আয় বৃদ্ধি করণ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় প্রশিক্ষণাথর্ীদের উদ্দেশ্যে জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে দক্ষ মানবসম্পদ গঠন জরুরী। এ ধরনের প্রশিক্ষণই মাঠ পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমবায় সমিতির সদস্যগণ আর্থ-সামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে পারবেন।

আপডেট : ১০:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬