চুয়াডাঙ্গা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

Padma Sangbad
৩৯৭

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।।
গভীর শোক, শ্রদ্ধা আর ইতিহাসের দায়বদ্ধতার আবহে পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জাহেদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিশ চন্দ্র প্রমুখ। বক্তারা বলেন,১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট-এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালীর ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। তারা নতুন প্রজন্মেও কাছে গণহত্যার ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত সবাই শহীদদেও স্মরণে গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহবান জানান। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধিজসসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬