চুয়াডাঙ্গা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

Padma Sangbad
১২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর ’ পরিদর্শন করেছেন আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। উপজেলার সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ে দুনর্ীতি দমন কমিশন-দুদকের অর্থায়নে পরিচালিত ‘সততা স্টোর’ দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের পরামর্শ মতে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শন করেছেন আটোয়ারী উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষাথর্ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোহিদুল ইসলাম। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সততা স্টোরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ আবু সাদাত মিলন এর সঞ্চালনায় সততা স্টোর সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভাঃ প্রাঃ) মোঃ জাহিদুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী। আলোচনা সভায় শিক্ষাথর্ীদের মধ্যে সততা,নৈতিকতা ও দুনর্ীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ‘সততা স্টোর’-এর উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, সততা মানুষের অন্যতম মহৎ গুণ। এই গুণকে চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে। শিক্ষাথর্ীদের মধ্যে এটি মূলত একটি দোকান হলেও এখানে বিক্রেতা থাকে না;ক্রেতাই নিজের প্রয়োজন অনুযায়ী দ্রব্য নেয় এবং নির্ধরিত দামে টাকা বাক্সে জমা দেয়। সততা স্টোরের উদ্দেশ্য হলো, শিক্ষাথর্ীদের সততা, নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতার চর্চা করানো। স্বনির্ভরতা ও দায়িত্বশীলতার বোধ তৈরী করা। প্রতারণা, মিথ্যা ও অসততা থেকে দুরে রাখার মানসিকতা গড়ে তোলা। সমাজে ন্যায়পরায়ণ ও সৎ নাগরিক তৈরী করা। আলোচনা সভায় উপজেলা দুপ্রকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপডেট : ০১:২৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬