চুয়াডাঙ্গা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Padma Sangbad
৮

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা(অ: দা:) মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান প্রমুখ। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও নিরুপমা রায় বলেন, উপজেলার উন্নয়ন কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নয়ন প্রকল্পের গণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিতে হবে। সভায় উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ,ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬