চুয়াডাঙ্গা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন নিয়ে বিতর্ক ! শিক্ষকদের ক্ষোভ !!

Padma Sangbad
১০৮

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে গোপনে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষকদের সাথে পরামর্শ না করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কমিটি করায় অধিকাংশ শিক্ষক তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছে। এদিকে কমিটিতে অন্তর্ভুক্ত একাধিক শিক্ষক নিজেদের নাম ও পদবী প্রত্যাহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। পাশাপাশি উপজেলার অধিকাংশ শিক্ষক ওই কমিটি প্রত্যাখ্যান করেছেন বলে দাবি উঠেছে। জানা গেছে, গত ২৪ জুন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক আবুল ওয়াদুদ ভু্ঞঁার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নামে একটি নতুন কমিটি প্রকাশ করা হয়। যা এতদিন অপ্রকাশিত অবস্থায় ছিল। কিন্তু গত ১০ জুলাই ওই কমিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ শিক্ষক মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। অনেক শিক্ষক অভিযোগ করেন, কোনো সাধারণ সভা, নির্বাচন কিংবা সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়াই একটি পক্ষ নিজেদের ইচ্ছামতো কমিটি ঘোষনা করেছে। এছাড়াও পূর্বের কমিটি বাতিল না করে বা আহবায়ক কমিটি তৈরী না করে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতার লোভে গোপনে ওই কমিটি তৈরী করেছে।অভিযোগ রয়েছে, বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে শিক্ষক সমাজের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের কোনো লিখিত বা আনুষ্ঠানিক অনুমোদনের তথ্য পাওয়া যায়নি।এদিকে কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পদে নাম থাকা একাধিক শিক্ষক লিখিতভাবে নিজেদের নাম ও পদবী প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন। তাদের দাবি, তাদের সাথে কোনো ধরণের আলোচনা না করেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি জানার পর তারা ওই কমিটির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা ছিন্ন করেছে।
নাম প্রত্যাহারকারী শিক্ষকরা বলেন, শিক্ষকদের মতামত ছাড়াই অগণতান্ত্রিক প্রক্রিয়ায়,স্বেচ্ছাচারিতার অপকৌশল অবলম্বন করে গোপনে একটি কমিটি ঘোষনা করা হয়েছে। এতে আমাদের সম্মতি ছিল না। তাই আমরা নিজেদের নাম প্রত্যাহার করেছি।উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষক সমাজের বৃহৎ অংশ এই কমিটিকে স্বীকৃতি দিচ্ছেন না। তাদের দাবি, একটি গ্রহণযোগ্য শিক্ষক সংগঠনের কমিটি গঠনের জন্য উম্মুক্ত আলোচনা, সাধারণ সভা ও স্বচ্ছ নির্বাচন প্রয়োজন। স্বেচ্ছাচারিতারভিত্তিতে গোপনে গঠিত কোনো কমিটি শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না।
এ ব্যাপারে নবগঠিত কমিটির সভাপতি মোঃ রেজা আল মামুন জানান, আমিও চাইনি যে এভাবে কমিটি গঠন করা হোক। জেলা পর্যায়ে আমার কাছ থেকে পূর্বের কমিটির তালিকা চেয়েছিল, তাই আমি তালিকা দিয়েছি। কিন্তু তারা যে কমিটি গঠনের জন্য তালিকা চেয়েছিল তা আমি জানতাম না। এই কমিটি নিয়ে যেহেতু শিক্ষকদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং কেউ এই কমিটি মানতে চাচ্ছে না,তাই তিনিও এই কমিটিতে থাকতে চান না বলে নিশ্চিত করেছেন।
অপরদিকে শিক্ষক সমাজের মধ্যে বিতর্ক এড়াতে এবং প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সকল শিক্ষকের অংশগ্রহণে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করার দাবি জানান শিক্ষকরা। ঘটনাটি নিয়ে বর্তমানে আটোয়ারীতে শিক্ষক সমাজে ব্যাপক আলোচনা-সমালোচনাসহ ক্ষোভের ঝড় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষকরা।

আপডেট : ১১:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬