আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিসোর্স মবিলাইজেশন সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোমেনটাম কান্ট্রি অ্যান্ড গ্লোবাল লিডারশিপ (এমসিজিএল) এর আওতায় রিসোর্স মবিলাইজেশন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মূলত স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্পদ সংগ্রহের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। সরকারি বাজেট ও সুযোগ -সুবিধার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের সহায়তায় কিভাবে হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সেবায় উন্নয়ন করা যায়, তা নিয়ে এই সভায় আলোচনা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ। আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র অন্যতম নেতা মোঃ আব্দুল্যাহেল বাকী, বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, এমসিজিএল প্রকল্পের উপজেলা সমন্বয়ক মোঃ ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজিউর রহমান, রাধানগর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে প্যানেল চেয়ারম্যান নরেশ চন্দ্র বর্মন, উপজেলা মহিলা বিষয়ক জেন্ডার প্রমোটার মোছাঃ সাজেদা শারমিন, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব সায়সন আক্তার সুমন, ছাত্রদলের নেতা আব্দুর রহিম (রিপন), সাইদুর,এরশাদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




















