চুয়াডাঙ্গা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারী থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স উদ্বোধন

Padma Sangbad
১১৬

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু ,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১০ এপ্রিল) দুপুরে গণভবন থেকে ভার্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে একযোগে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু ,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় জেলা পুলিশ ও থানা পুলিশ নিজ নিজ অফিসে অবস্থান করে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। উদ্বোধনী এ অনুষ্ঠানে পঞ্চগড়ের আটোয়ারী থানায় ভার্চ্যুয়াল যুক্ত ছিলেন আটোয়ারী থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, নবাগত অফিসার ইনচার্জ সোহেল রানা, ওসি(তদন্ত) দুলাল উদ্দিন , অন্যান্য নারী ও পুরুষ পুলিশ কর্মকর্তাগণ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপকারভোগী সহ গণমাধ্যকর্মীগণ। অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে সুদৃশ্য বসতঘর পাচ্ছে জেলার প্রত্যেক থানাধীন একটি করে হতদরিদ্র পরিবার। মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুসও গৃহহীন থাকরেনা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রতিটি থানায় একটি করে গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলায় প্রত্যেক থানায় প্রায় ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি করে সুদৃশ্য গৃহ নির্মাণ করা হয়েছে। নির্মাণাধীন গৃহে পাম্প স্থাপনের মাধ্যমে পানির ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ এবং প্রতিটি কক্ষে বৈদ্যুতিক লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অনেক নারী নির্যাতনের শিকার হয়ে থাকেন। তারা পারিবারিক, সামাজিক ও নিজ অফিসেও নির্যাতনের শিকার হয়ে থাকেন। সে সব নারী অভিযোগ করার জন্য থানায় আসেন। কিন্তু সেখানে পুরুষ পুলিশ সদস্যরা অভিযোগ নেওয়ার দায়িত্বে থাকায় নারীরা তার নির্যাতনের বিষয়টি খুলে বলার লক্ষ্যে জেলার প্রত্যেক থানায় নির্মাণ করা হয়েছে নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় সার্ভিস ডেক্স। এ ডেক্সে দায়িত্ব পালন করবেন একজন নারী কর্মকর্তা।

আপডেট : ০৯:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২