চুয়াডাঙ্গা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

Padma Sangbad
৪৫

তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ। আজ মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত ১৫ নভেম্বর সারিবয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, রেল স্টেশন নির্মাণে দুর্নীতি হয়েছে।নির্মাণকাজ নিম্নমানের হওয়ার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।

ওই দুর্ঘটনায় নিহত হওয়ার পর দেশটির যোগাযোগমন্ত্রী গোরান ভেসিক তাৎক্ষণিক পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু তা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা।

নভেম্বরে এ আন্দোলন শুরু হলে আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালায় মিলোসের সরকার। তবে আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে এবং একটা সময় ১০০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে।

গতকাল সোমবার আন্দোলনকারীরা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।

আপডেট : ১১:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫