চুয়াডাঙ্গা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকায় অভিবাসী নৌকা ডুবে ৭০ জনের মৃত্যু

Padma Sangbad
১৮৯

আন্তর্জাতিক ডেস্ক।।
পশ্চিম আফ্রিকার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার রাতে গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ বার্তা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য জনপ্রিয় এই পথে সাম্প্রতিক বছরগুলোতে ঘটা সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে এটি একটি।

গাম্বিয়ার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরে মৌরিতানিয়া উপকূলে গাম্বিয়া থেকে ছেড়ে আসা এবং বেশিরভাগ গাম্বিয়ান ও সেনেগালিজ নাগরিক বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পর নিখোঁজ আরও ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, এতে আনুমানিক ১৫০ জন যাত্রী ছিল, যাদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। মৌরিতানিয়ান কর্তৃপক্ষ বুধবার এবং বৃহস্পতিবার ৭০টি মৃতদেহ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারেম ১০০ জনেরও বেশি মারা যেতে পারে।

পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক অভিবাসন রুটটি দিয়ে সাধারণত আফ্রিকান অভিবাসীরা স্পেনে পৌঁছানোর চেষ্টা করে। এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুটগুলোর মধ্যে একটি।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, গত বছর ৪৬ হাজারেরও বেশি অনিয়মিত অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। অধিকার গোষ্ঠী ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাসের মতে, এই যাত্রার চেষ্টায় ১০ হাজারেও বেশি মানুষ মারা গেছেন, যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের এই ধরনের বিপজ্জনক যাত্রা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে।

আপডেট : ০২:৩৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫