চুয়াডাঙ্গা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

Padma Sangbad
৫৫

আন্তর্জাতিক ডেস্ক।।
ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এই খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যদ আল জাজিরা।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। তবে হামলার ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত বলেছে, ‘এই হামলা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

পাশাপাশি দেশটি সতর্ক করে দিয়েছে যে, ‘এই উত্তেজনা বৃদ্ধির জবাব দেওয়ার পূর্ণ অধিকার আমরা সংরক্ষণ করি।’

ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, রাজধানীর রিপাবলিক এলাকায় কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

পরে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এবং সেগুলো রুখে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। কাতার ও বাহরাইনেও যুক্তরাষ্ট্রের বেজ লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি। যা মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড়। অপরদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আপডেট : ০৪:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬