আমরা কোনোদিন গণভবনে যাইনি, চুরি করিনি : কারিনার মা

অনলাইন ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মা লোপা কায়সার বলেছেন, আমরা কোনোদিন গণভবনে যাইনি। আমি বা ওর বাবা কেউ গণভবনে যাইনি। আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। আমরা চুরি করিনি।
রবিবার (১৭ মে) রাত ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনা কায়সারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লোপা কায়সার।
জানাজায় অংশ নেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ ছাড়া অংশ নেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।
এসময় কারিনা কায়সারের বাবা হামিদ কায়সার বলেন, চিকিৎসা খাতে সরকারকে আরো গুরুত্ব দিতে হবে। লিভার ট্রান্সফারের কোনো চিকিৎসা হয় না বাংলাদেশে। অথচ আইসিইউতে নিয়ে লাখ লাখ টাকা রেখে দেয় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
কারিনা কায়সারের মা বলেন, ৫ আগস্ট তারা গণভবনে যায়নি। কিন্তু শেখ হাসিনার পতনের আনন্দ উদযাপন হিসেবে উদযাপন করেছিলেন।




















