চুয়াডাঙ্গা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

Padma Sangbad
১৬৪

অনলাইন ডেস্ক।।
রাজপথে নামতে বাধ্য না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভে মিছিল ও সমাবেশ এ কথা বলেন তিনি।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের আন্দোলন কোনো দলের বিপক্ষে নয়, আমাদের এই আন্দোলন জনগণের রায়ের বিপক্ষে অবস্থান নেয়ার বিপক্ষে। জনগণের বিপক্ষে অবস্থান করবেন না। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। ভোটে ইঞ্জিনিয়ারিং করে আপনারা ক্ষমতায় এসেছেন।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন জুলাই বিপ্লবের কারণে, আজকে যারা এমপি হয়েছেন জুলাই বিপ্লবের কারণে। জুলাই বিপ্লবের কারণে আমরা দ্বিতীয় জীবন পেয়েছি। কিন্তু জুলাই বিপ্লব এক দল থেকে ক্ষমতা নিয়ে অন্য দলকে ক্ষমতা দেওয়ার জন্যে নয়। এই জুলাই বিপ্লব হয়েছে পরিবর্তনের জন্যে।’

এ টি এম আজহার বলেন, ‘দেশে জ্বালানির সংকট দেখা দিয়েছে। গাড়ির লাইন দেখে যাচ্ছে। শুনেছি আপনারা জ্বালানির দাম বাড়াবেন। জ্বালানির দাম বাড়ানোর আগে আমাদের জ্বালানির কার্ড দিন।’

আপডেট : ১২:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬