আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া: শান্ত

আইসিসির ইভেন্টগুলোতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে খেলে যাচ্ছে বাংলাদেশ। তবে এখনও পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি লাল সবুজের দেশটির। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে দেশে হওয়া শেষ সংবাদ সম্মেলনে দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এটিই আইসিসি ইভেন্টে বাংলাদেশের সেরা অর্জন। এবার সেমিফাইনাল নয়, টাইগার অধিনায়ক শান্ত বললেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।
তবে এজন্য বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। তিনি বলেন, আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। আট দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই চ্যাম্পিয়ন হতে চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।
সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে অধিনায়ক জানান, আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।
বাংলাদেশ রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপে। এই গ্রুপে থাকা অন্যান্য দলগুলো হলো পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে টাইগাররা।
বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড:
নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।

























