চুয়াডাঙ্গা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরব দেশগুলো ইরানে হামলার সুযোগ দেবে না যুক্তরাষ্ট্রকে

Padma Sangbad
১৯৬

এই প্রথমবারের সরাসরি ইসরায়েলে হামলা চালালো ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রোববার গভীর রাতে ইসরায়েলের ওপর এই হামলা করে ইরান। এই পরিস্থিতিতে এবার ইসরায়েল পাল্টা হামলা চালাতে পারে ইরানে। সম্ভাব্য সেই হামলার আশঙ্কায় ইরান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, পাল্টা হামলায় ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিতে পারে।
এরই মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রকে ইরানে সম্ভাব্য হামলা চালানোর কাজে তাদের ভূমি ব্যবহার করতে দেবে না।
লন্ডন-ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আই অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রকে এসব দেশে অবস্থিত ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা না চালানোর আহ্বানও জানিয়েছে।
একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, “ইসরাইলে ইরানি হামলার পর আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে পাল্টা হামলা চালাতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় মিত্ররা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
পারস্য উপসাগরীয় দেশগুলো আমেরিকাকে একথা স্মরণ করিয়ে দিচ্ছে যে, যে চুক্তির ভিত্তিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তাতে অন্য দেশে হামলা চালানোর কথা বলা হয়নি। এমনকি মার্কিন যুদ্ধবিমানগুলো যাতে এসব দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে সে চেষ্টাও করছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো।

আপডেট : ১২:৪৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪