চুয়াডাঙ্গা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরব লীগের নতুন মহাসচিব হলেন নাবিল ফাহমি আফছার হোসাইন, মিসর থেকে

Padma Sangbad
৭৪

আন্তর্জাতিক ডেস্ক।।

মিশরের বর্ষীয়ান কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি’কে আরব বিশ্বের শীর্ষ আঞ্চলিক সংস্থা আরব লীগ-এর নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৯শে‌ মার্চ) আরব দেশ গুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক ভার্চুয়াল বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২২ সদস্যবিশিষ্ট এই জোটের প্রধান হিসেবে ফাহমির পাঁচ বছরের মেয়াদ শুরু হবে আগামী জুলাই থেকে। তিনি ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করে আসা বর্তমান মহাসচিব আহমেদ আবুল গেইত এর স্থলাভিষিক্ত হবেন। এই পদে ফাহমিই ছিলেন একমাত্র প্রার্থী।

তাকে মনোনয়ন ও সমর্থন দেওয়ায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে ধন্যবাদ

আরব লীগের সদস্য দেশগু লোর প্রতি তিনি কৃতজ্ঞতাও প্রকাশ করেন জনাব ফাহমি। আরব লীগের প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি অলিখিত রীতি অনুযায়ী মিশরই মহাসচিব পদে প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে। ব্যতিক্রম হিসেবে ১৯৭৯ সালে তিউনিসিয়ার কূটনীতিক আল-শাজলি আল-ক্বালিবি এ পদে নিয়োগ পান, যখন মিশর -এর সদস্যপদ মিশর-ইসরায়েল শান্তি চুক্তি করার পর সাময়িকভাবে স্থগিত ছিল।

পরবর্তীতে ১৯৮৯ সালে মিশর পুনরায় আরব লীগে যোগ দেয় এবং সংস্থাটির সদরদপ্তর আবার কায়রোতে ফিরে আসে। ১৯৯০ সালে নতুন একজন মিশরীয় মহাসচিব নিয়োগ দেওয়া হয়।

৭৫ বছর বয়সী ফাহমি ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত মিশরের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে মিশরের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি The American University in Cairo- AUC-এ ‘স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর ডিন এমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাবিল ফাহমি হচ্ছেন সাবেক মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল ফাহমি-এর পুত্র। ইসমাইল ফাহমি ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং প্রেসিডেন্ট আনোয়ার সাদাত-এর জেরুজালেম সফরের প্রতিবাদে পদত্যাগ করেন, যা পরবর্তীতে মিশরকে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথ সুগম করে।

আপডেট : ১০:০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬