চুয়াডাঙ্গা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরাভ খান গ্রেপ্তার কিনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Padma Sangbad
৮০

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেপ্তার হননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তবে তিনি পালিয়ে থাকতে পারবেন না বলেও জানান প্রতিমন্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

দুপুরের দিকে দেশের বেশকিছু গণমাধ্যমে দুবাইয়ে আরাভ খানের গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশিত হয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‍দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে পালিয়ে থাকতে পারবে না।

তাহলে আরাভের গ্রেপ্তারের বিষয়টি সঠিক নয়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখনো আনফোল্ডিং, আপনারা সময়মতো জানতে পারবেন।

আরাভ খানের গ্রেপ্তারের বিষয়ে ঢাকার পক্ষ থেকে অফিশিয়ালি দুবাইয়ে যোগাযোগ করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই।।

আপডেট : ১১:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩