চুয়াডাঙ্গা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার চার

Padma Sangbad
২৮

আলমডাঙ্গা সংবাদদাতা।।
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে চুরি মামলা ১ জন ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গতকাল রবিবার ভোর ৫টার দিকে থানা এলাকার আটকপাট নামক স্থান থেকে বেলগাছি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আমির হামজা ওরফে দুদু (৩২) কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তিনি একটি চুরি মামলার আসামি।
অপরদিকে, এসআই তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ পশুহাট এলাকার একটি গুদামের পেছনে অভিযান চালিয়ে কৃষ্ণপুর গ্রামের মানিক হোসেন (২২), খুদিয়াখালির ইয়াসিন আলী (১৯) এবং কৃষ্ণপুরের মনজুরুল ইসলাম (৪৫)-কে ৫৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওসি বানী ইসরাইল বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপডেট : ০৪:৫৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬