চুয়াডাঙ্গা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেফতার

Padma Sangbad
৩০

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাত ৯টার দিকে পরিচালিত বিশেষ অভিযানে মাদক মামলার আসামি হিসেবে বকশিপুর গ্রামের মনির হোসেনের ছেলে বিপ্লব হোসেন, জামজামি উত্তরপাড়ার মতিয়ার রহমানের ছেলে রাজিব হোসেন এবং নাগদাহ বাজারপাড়ার সাইফুল ইসলামের ছেলে রনি আহম্মেদকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া এফআইআরভুক্ত মামলার আসামি কেশবপুর গ্রামের রহিম বক্সের ছেলে মুনা কামার এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ডম্বলপুর গ্রামের রেশমা খাতুন, নতিডাঙ্গা গ্রামের মৃত শের আলির ছেলে রেজাউল হক, একই গ্রামের মুসলিমা খাতুন এবং যাদবপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে ফারদিন হোসেনকে গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরায়েল জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপডেট : ০১:২১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬