চুয়াডাঙ্গা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জনতার হাতে আটক দুইজন

Padma Sangbad
৮৪

আলমডাঙ্গা সংবাদদাতা।।

আলমডাঙ্গা উপজেলায় মধ্যরাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

গত সোমবার মধ্যরাতে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামে জব্বার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন পারদুর্গাপুর গ্রামের আইজুদ্দিনের ছেলে জিনারুল (৪০) এবং একই গ্রামের জব্বার আলীর স্ত্রী নুরজাহান খাতুন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নুরজাহান খাতুন তার স্বামী জব্বার আলীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জব্বার আলী দীর্ঘদিন প্রবাসে অবস্থান করে উপার্জিত প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা স্ত্রীর কাছে পাঠান। অভিযোগ রয়েছে, ওই অর্থের একটি বড় অংশ জিনারুলকে দেওয়া হয়েছে।

মধ্যরাতে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের ভেতরে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় জনতা তাদের আটক করে। পরে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটক দুইজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপডেট : ০৫:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬