চুয়াডাঙ্গা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কফি শপে জুয়ার আসর, তিন যুবক গ্রেপ্তার

Padma Sangbad
৯৯

আলমডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি কফি শপে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, ছয়টি সিমকার্ড ও চারটি এটিএম কার্ড জব্দ করা হয়।
গত বুধবার রাত ১টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে বিপুল উদ্দিনের কফি শপে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল কফি শপটিতে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পারকুলা বাজারপাড়ার মৃত শেখ তৌহিদ আলমের ছেলে শেখ হাবিবুল্লাহ হামিম (২১), পাইকপাড়া ঘোষপাড়ার আকতার মালিথার ছেলে নাঈম ইসলাম (২২) এবং পারকুলা দাসপাড়ার শামিমুজ্জামানের ছেলে সিহাবুজ্জামান (২৩)।

পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন, ছয়টি সংযোগ সিম ও চারটি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানায়, জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর ১৬, ১৭ ও ১৯ ধারায় মামলাটি দায়ের করা হয়। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

আপডেট : ১১:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬