চুয়াডাঙ্গা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া গাদন খেলা অনুষ্ঠিত

Padma Sangbad
৯০

আলমডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যেতে বসা এ গ্রামীণ খেলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে স্থানীয়দের উদ্যোগে সম্প্রতি বন্ডবিল গ্রামের মাঠে এ আয়োজন করা হয়।

খেলায় এলাকার আটটি দল অংশ নেয়। জুনিয়র ও সিনিয়র পর্যায়ের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে দুপুরের পর থেকেই বন্ডবিলসহ আশপাশের বিভিন্ন এলাকার শত শত দর্শক মাঠে জড়ো হন।

দর্শকদের করতালি ও উৎসাহে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় গ্রামাঞ্চলে গাদন খেলার ব্যাপক প্রচলন ছিল। তবে আধুনিক বিনোদনের প্রসার ও সময়ের পরিবর্তনে ঐতিহ্যবাহী এ খেলাটি এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে।

তাঁরা বলেন, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং বর্তমান প্রজন্মকে দেশীয় খেলাধুলার সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। প্রতিবছর এমন খেলা বা মেলার আয়োজন করা হলে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

আপডেট : ১০:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬