চুয়াডাঙ্গা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

Padma Sangbad
৮৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার টাইগার মোড়ে বালুবোঝাই ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক হাউসপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা বাজারে বাইসাইকেলের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে রাজ্জাক বাড়ি থেকে দুটি বাইসাইকেল নিয়ে বাজারের পথে রওনা দেন। একটি সাইকেল তিনি চালাচ্ছিলেন এবং অন্যটি হাতে ধরে যাচ্ছিলেন। টাইগার মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে স্থানীয়রা ট্রাকটি ঘিরে ফেলে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনার তদন্ত চলছে। ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট : ১২:৫৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫