আলমডাঙ্গায় পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দৈনিক পদ্মা সংবাদ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কের নওদা বন্ডবিল কবরস্থান সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে মোহাম্মদ রুহুল কবীর খান–এর নির্দেশনায় জোরদার অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একদল ডাকাত সড়কের পাশে সংঘবদ্ধ হয়ে ডাকাতির পরিকল্পনা করছে।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে অভিযান চালায়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। গ্রেফতারকৃতরা হলেন— সুজন আলী (৩৫), শরিফুল ইসলাম (৪৫) ও আনোয়ার হোসেন (৫২)।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি আধুনিক চাইনিজ কুড়াল, ১টি লোহার হাসুয়া, ১টি ব্যাটারিচালিত পাখি ভ্যান, প্রায় ২০ হাত নাইলনের রশি এবং ১টি সিমেন্টের বস্তা। পুলিশ বলছে, এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের প্রস্তুতি হিসেবে রাখা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের সঙ্গে আরও অন্তত পাঁচজন এবং অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পলাতক সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সফল অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও শক্তিশালী হয়েছে।





















