আলমডাঙ্গায় বিস্ফোরক মামলার আসামিসহ পৃথক অভিযানে গ্রেফতার ৩
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজেস্ব প্রতিবেদন।
আলমডাঙ্গায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মিলন উদ্দিন মন্ডল (৪৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাদেকুর রহমান পলাশ (৪০) এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) রাতে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজনই একই উপজেলার বাসিন্দা।
গ্রেফতার মিলন উদ্দিন মন্ডল উপজেলার আসাননগর উত্তরপাড়া গ্রামের মৃত আনছার আলী মন্ডলের ছেলে। শুক্রবার রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, একই দিন রাত আড়াইটার দিকে উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে সাদেকুর রহমান পলাশকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত জামাল উদ্দিন ওরফে বাহাদুর মাস্টারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া, রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত মওলা হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে জিআর-৫১২/১৬ নম্বর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক মামলায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















