চুয়াডাঙ্গা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় রাতের আঁধারে তিন কৃষকের ৭০০ কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ

Padma Sangbad
৮

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের আঁধারে তিন কৃষকের প্রায় ৭০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা কৃষকদের নজরে আসে। ধারণা করা হচ্ছে, রবিবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে এই নাশকতামূলক কাজ চালায়।

ভুক্তভোগী কৃষক মো. আতিয়ার রহমান জানান, তিনি দিনমজুরের কাজ করে সংসার চালান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় নিয়মিত কাজও করতে পারেন না। ধারদেনা করে বাড়ির পাশে ফজলুল হক খালের পাড়ে তিনি প্রায় ২০০টি কলাগাছ রোপণ করেছিলেন। কিছুদিন পরেই গাছগুলোতে কলা আসার কথা ছিল। কিন্তু সকালে স্থানীয় এক কৃষক ফোনা করে তার গাছগুলো কেটে ফেলার খবর জানান।

আরেক ভুক্তভোগী কৃষক তুফান আলী জানান, স্থানীয়ভাবে কারো সঙ্গে তাদের কোনো বিরোধ বা শত্রুতা নেই। অথচ রাতের আঁধারে তারও ২২০টি কলাগাছ কেটে সাবাড় করা হয়েছে। এই ঘটনায় তিনি ব্যাপকভাবে সর্বস্বান্ত হয়েছেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ০৩:৫৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬