চুয়াডাঙ্গা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

Padma Sangbad
৭

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তাকিম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জিহাদ হোসেন (২৩) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর ও কামালকাটি গ্রামের মধ্যবর্তী তালতলা নামক ঘেরের পাশের পাকা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে এবং আহত জিহাদ হোসেন একই জেলার কৈখালী গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তাকিম তার বন্ধু জিহাদ ও ইমককে সঙ্গে নিয়ে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে আশাশুনির শোভনালী এলাকায় ঘুরতে এসেছিলেন। সেখানে বিভিন্ন স্থানে ঘুরে তারা টিকটক ভিডিও তৈরি করছিলেন। দুর্ঘটনার সময় ভিডিও ধারণ করার জন্য ইমনকে সড়কের পাশে নামিয়ে দেওয়া হয় এবং জিহাদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে থাকেন। এ সময় মোস্তাকিম মোটরসাইকেলের পেছনে বিপরীত দিকে ঘুরে বসে রাস্তা ও গাছের দৃশ্য ধারণ করার পাশাপাশি টিকটকের অভিনয় করছিলেন।

একপর্যায়ে দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা সড়কের পাশে থাকা একটি বাবলা গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও পেছনে থাকা মোস্তাকিম ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মোস্তাকিমের মৃত্যু হয়। অপরদিকে পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান চালক জিহাদ।

খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জিহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০১:১৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬