চুয়াডাঙ্গা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে ভর্তি জালিয়াতি: স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত, দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

Padma Sangbad
৪

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীবোধ স্বামী-স্ত্রী ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিভাগটির দুই কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

মামলার আসামি হতে যাওয়া অভিযুক্ত দুজন হলেন—ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভুয়া শিক্ষার্থী শামিমা আক্তার, তাঁর স্বামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আলী এবং তাঁদের সহযোগী অজ্ঞাতনামারা। এছাড়া কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন ইংরেজি বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরাত জাহান এবং জুনিয়র লাইব্রেরিয়ান মুরাদ হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জালিয়াতির মাধ্যমে শামিমা আক্তার (রোল: ২৪১০১০৪) ভর্তি হয়ে নিয়মিত ক্লাস ও সেমিস্টার পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে পরীক্ষার ফলাফল তৈরির সময় বিশ্ববিদ্যালয় প্রদত্ত সফটওয়্যারে ওই রোল নম্বরটি না থাকায় বিষয়টি পরীক্ষা কমিটির নজরে আসে। পরে অনুসন্ধান চালিয়ে একাডেমিক শাখায় তাঁর ভর্তি সংক্রান্ত কোনো মূল নথিপত্র না পাওয়ায় পরীক্ষা কমিটি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।

এ ঘটনা তদন্তে গত ২৭ জুলাই আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই ২৭৫তম সিন্ডিকেট সভায় জালিয়াতির সাথে সরাসরি জড়িতদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ও দায়িত্বে অবহেলাকারী কর্মচারীদের শোকজের নির্দেশ দেওয়া হয়।

আপডেট : ০১:২৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬