চুয়াডাঙ্গা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে: যুক্তরাষ্ট্র

Padma Sangbad
১৯৫

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে রাশিয়া প্রায় বছরব্যাপী ইউক্রেন আক্রমণের সময় মানবতাবিরোধী অপরাধ করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এমন মন্তব্য করেছেন।

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে হ্যারিস বলেন, ইউক্রেনে রাশিয়ার (মানবতাবিরোধী) কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট প্রমাণগুলো পরীক্ষা করেছি। আমরা আইনি ব্যবস্থার বিষয়ে জানি। এ কারণে এটা বলতে পারি যে রাশিয়ানরা মানবতাবিরোধী অপরাধ করেছে। এ বিষয়টিতে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, ‘যারা এই অপরাধগুলো করেছে এবং যে সব রুশ শীর্ষ কর্মকর্তা এ অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে বলছি যে আপনাদের জবাবদিহি করতে হবে।’

মার্কিন পররাষ্ট্র দফতরের নেতৃত্বে বিভিন্ন আইনি বিশ্লেষণের পর যে সরকারি সিদ্ধান্ত এসেছে, তাতে জানানো হয়েছে যে চলমান যুদ্ধের তাৎক্ষণিক কোনো পরিণতি নেই।

তবে ওয়াশিংটন আশা করে যে এটা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও বিচ্ছিন্ন করবে। এছাড়া এটা আন্তর্জাতিক আদালত এবং নিষেধাজ্ঞার মাধ্যমে তার সরকারের সদস্যদের জবাবদিহি করার জন্য চলমান আইনি প্রচেষ্টাকে শক্তিশালী করতে সহায়তা করবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক এ সংঘাতের মূল্যায়ন করতে মিউনিখে শীর্ষ পশ্চিমা নেতারা বৈঠক করার সময় হ্যারিস এমন বক্তব্য দেন।

তিনি বলেন, ইউক্রেন আক্রমণের জন্য পুতিনকে শাস্তি দেওয়ার জন্য বাইডেন একটি জোটের নেতৃত্ব দেওয়ার পরে রাশিয়া এখন একটি “দুর্বল” দেশ হয়ে গেছে। তবে রাশিয়া এখন কেবল ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের আক্রমণ তীব্রতর করেছে। ইতোমধ্যে ইউক্রেন একটি পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে, যার জন্য দেশটি তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও ভারী এবং দীর্ঘ পাল্লার অস্ত্র চাইছে।

প্রায় বছরব্যাপী চলমান যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ লোক তাদের বাড়ি-ঘর থেকে বিতাড়িত হয়েছে। এটা বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং পুতিনকে পশ্চিমাদের শত্রু বানিয়েছে।

তদন্তে বলা হয়েছে, রাশিয়ানরা হত্যা, ধর্ষণ এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার অভিযোগে অভিযুক্ত। আন্তর্জাতিক আইনে এটাকে আরও গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়।

সূত্র : রয়টার্স

আপডেট : ১১:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩