চুয়াডাঙ্গা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়েছে ফিলিস্তিন

Padma Sangbad
৭৬

যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন প্রথমবারের মতো এশিয়ান কাপের নক আউট পর্বে কোয়ালিফাই করে ইতিহাস গড়েছে। শেষ ষোলোর পা রাখার লড়াইয়ে হংকংকে ৩-০ ব্যবধানে পরাজিত করে তারা। যা এই প্রতিযোগিতায় দেশটির প্রথম জয়।
তিন ম্যাচে একটিতে জয়, একটি ড্র ও সমপরিমাণ হারে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র তৃতীয় অবস্থানে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ফিলিস্তিন। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা ইরানও নিশ্চিত করেছে নকআউট পর্ব। দুইয়ে থাকা আরব আমিরাত চার পয়েন্ট নিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করে। ফিলিস্তিন মূলত তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটির একটি হওয়ায় শেষ ষোলোয় যাওয়ার সুযোগ পেয়েছে।
হংকংয়ের বিপক্ষে দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে খেলতে নেমে দাপট দেখায় ফিলিস্তিন। ৬৮ শতাংশ বল দখলে রেখে তারা ১৯টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে। ম্যাচে দলটির হয়ে হয়ে জোড়া গোল করেছেন ওদায় দাবাগ। দাদ্বশ ও ৬০ মিনিটে লক্ষ্যভেদ করেছেন এই ফরোয়ার্ড। অন্য গোলটি আসে জাইদ কুনবার পা থেকে।
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনর অনেক খেলোয়াড় এবং কর্মকর্তারা হারিয়েছেন নিজেদের আপনজন। তাই টুর্নামেন্ট শুরুর আগে ভাল কিছু করে কিছুটা হলেও সান্তনা দেওয়ার কথা বলেছিলেন তারা। সেই কথা রাখতে পেরেছেন ফুটবলাররা। ইতিহাস গড়েই এশিয়ান কাপের পরের পর্ব নিশ্চিত করেছে দলটি।।

আপডেট : ১০:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪