চুয়াডাঙ্গা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহত বেড়ে ৪

Padma Sangbad
২০৭

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলায় মার্কিন সামরিক বাহিনীর আহত এক সদস্য মারা গেছে। ইরানে হামলা শুরুর পর থেকে এ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরার।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড রোববার (১ মার্চ) জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর তিন সদস্য নিহত এবং পাঁচ জন গুরুতর আহত হয়েছে।

সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ওই সদস্য ইরানের হামলায় গুরুতর আহত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেলেন।

আপডেট : ১২:৩৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬