চুয়াডাঙ্গা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে আজ আবারও ‘সর্বোচ্চসংখ্যক’ হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Padma Sangbad
৪৫

আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে আজ রাতে ‘সর্বোচ্চসংখ্যক’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ) ইরান যুদ্ধের সবশেষ তথ্য জানাতে পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পিট হেগসেথ বলেন, ‘ইরানের নেতৃত্ব লুকিয়ে আছে এবং আমাদের সক্ষমতা এখনও বৃদ্ধি পাচ্ছে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সবকিছু উল্লেখ করে হেগসেথ বলেন, ‘এই সংঘাতের গতি এবং সময় তিনিই নির্ধারণ করবেন।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা ইরানের উগ্রপন্থী শাসকগোষ্ঠীর সামরিক বাহিনীকে এমনভাবে ধ্বংস করছে, যা বিশ্ব আগে কখনও দেখেনি।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান বাহিনীর সমন্বয় “অপরাজেয়” এবং তাদের গোয়েন্দা তথ্য “আরও উন্নত এবং পরিশীলিত” হচ্ছে।’

সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘আজ আমাদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হবে।’

তিনি জানান, এখন পর্যন্ত ইরানে ছয় হাজার এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশটির নৌবাহিনীকে যুদ্ধে অকার্যকর করে দেওয়ার দাবিও করেন তিনি।

আপডেট : ০৫:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬