চুয়াডাঙ্গা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, যা বলল চীন

Padma Sangbad
৪৯

আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার উদ্বেগ প্রকাশ করেছে চীন। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে বেইজিং। শনিবার (২৮ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে। খবর আল-জাজিরার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে এবং সব পক্ষকে উত্তেজনা বৃদ্ধি করা থেকে বিরত থাকতে হবে; সংলাপ পুনরায় শুরু করতে হবে।

গত কয়েক মাস ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা ছায়াযুদ্ধ সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। ইরানে আজ শনিবার যৌথভাবে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। জবাবে ইরানও ‘শত্রুপক্ষের’ বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল ও কয়েকটি উপসাগরীয় আরব দেশে বিস্ফোরণ হয়েছে।

এদিকে, দক্ষিণ ইরানে একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৫১ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন খবর দিয়েছে।

দেশটির মিনাব কাউন্টির গভর্নর বলেছেন, আজ সকালে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৫১ জন শিক্ষার্থী নিহত ও আরও ৬০ জন আহত হয়েছে।

শনিবারের এই বড় ধরনের হামলার পর ইরান বলেছে, তারা হামলার কঠোর জবাব দেবে।

আপডেট : ১১:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬