শিরোনাম :
ইরানে শাসন ক্ষমতার পরিবর্তন চান না, মত পাল্টালেন ট্রাম্প
Padma Sangbad

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বলেছেন, তিনি ইরানে শাসন ক্ষমতার পরিবর্তন চান না। ক্ষমতার পরিবর্তন হলে আরও বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে এটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করেন।
তবে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোস্যালে ট্রাম্প এর আগে লিখেছিলেন, ‘শাসন ক্ষমতার পরিবর্তন কথাটা হয়তো রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু যদি ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ইরানক ‘‘মেক ইরান গ্রেট এগেইন’’ করতে না পারে, তাহলে শাসন পরিবর্তনই বা কেন নয়??? এমআইজিএ!!!’
‘এমআইজিএ’ এই স্লোগানটি যুক্তরাষ্ট্রের প্রচলিত ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর অনুকরণে তৈরি বলে ধারণা করা হচ্ছে।

























