চুয়াডাঙ্গা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি বাহিনীর

Padma Sangbad
৯৭

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইরানে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী। তাদের উদ্দেশ্য, ইসরায়েলের জন্য সবরকম হুমকি নির্মূল করা।

এর আগে গত শুক্রবার রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথমে হামলা চালায়। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান ও রেভ্যুলেশনারি গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

সবশেষ খবর অনুযায়ী, ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ৬৩ জন আহত হয়েছে। একজন নিহত হয়েছেন। ধসে গেছে অনেক ভবন।

ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা মেগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) জানিয়েছে, ‘কয়েক মিনিট ‘রেড অ্যালার্ট’ সংকেত বাজার পর পরই হামলার খবর মেলে। এমডিএ-এর (মাগেন ডেভিড অ্যাডম) জরুরি চিকিৎসাকর্মী ও প্যারামেডিক দল সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান।’

এর আগে গতকাল রাত থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মুহূর্মুহূ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ছোড়া মিসাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।

আপডেট : ০২:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫