চুয়াডাঙ্গা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ৯০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়ে হামলা যুক্তরাষ্ট্রের

Padma Sangbad
১৩৩

আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্ফাহানে ভয়াবহ বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে এই বিস্ফোরণ ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যায়, একের পর এক বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এতে রাতের আকাশ কমলা রঙে পরিণত হয়, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে। তবে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত কোনো মন্তব্য করেননি ট্রাম্প।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে, ইস্ফাহানে একটি গোলাবারুদের ডিপোতে মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে হামলা চালিয়েছে।

ইস্ফাহান শহরটিতে ২৩ লাখ ইরানির বসবাস এবং সেখানে বদর সামরিক বাহিনীর বিমানঘাঁটি রয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মার্কিন বাহিনী ইস্ফাহানে গোলাবারুদের ডিপোতে দুই হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে।

তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে- ট্রাম্পের হুমকির একদিন পরেই এই হামলা হলো বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আপডেট : ১০:০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬