চুয়াডাঙ্গা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ইরানের ৫ স্কুল শিক্ষার্থী নিহত

Padma Sangbad
১৯০

আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। খবর আল জাজিরার।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে এ ঘটনায় আর কোনো আহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, রাজধানীর রিপাবলিক এলাকায় কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

পরে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এবং সেগুলো রুখে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। কাতার ও বাহরাইনেও যুক্তরাষ্ট্রের বেজ লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি। যা মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড়। অপরদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আপডেট : ০৪:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬