চুয়াডাঙ্গা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

Padma Sangbad
৯৭

আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলের কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি মেরনে অন্তত ৬০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জাবাল আল-জারমাক এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাঁটিতে গতকাল রোববার ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিজবুল্লাহ বিবৃতিতে জানায়, ওই ঘাঁটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদর দপ্তর ও এয়ার অপারেশন্স ডিরেক্টরেটে কাতিউশা রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়। নিক্ষিপ্ত সমরাস্ত্রগুলো লক্ষ্যবস্তুগুলোকে আঘাত হেনেছে বলে হিজবুল্লাহ জানিয়েছে।

তবে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলা নিয়ে এখনো কিছু জানানো হয়নি।

আপডেট : ১২:১৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪