চুয়াডাঙ্গা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করায় দ.আফ্রিকার নিন্দা নেতানিয়াহুর

Padma Sangbad
১৭৩

ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে তেল আবিবের বিরুদ্ধে একটি যুগান্তকারী গণহত্যা মামলা দায়ের করায় দক্ষিণ আফ্রিকার নিন্দা জানিয়ে বলেছেন, বরং ইসরায়েল হামাসের চালানো ‘গণহত্যার’ বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। খবর এএফপি’র।
দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে একটি জরুরি আবেদন করার পর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলকে এমন এক সময় গণহত্যার জন্য দোষারোপ করা হচ্ছে যখন রাষ্ট্রটি হামাসের চালানো গণহত্যার বিরুদ্ধে লড়াই করছে।’
তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী সংগঠন ইসরায়েলে হামলা চালিয়ে ব্যাপক হত্যাকা- চালানোর পর তারা ইহুদি জনগণের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ করেছে এবং এখন কেউ গণহত্যার নামে তাদেরকে রক্ষা করতে এসেছে? কী নির্লজ অভিব্যক্তি! পৃথিবী উল্টে গেছে।’

আপডেট : ১২:৪৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪