চুয়াডাঙ্গা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলবিরোধী সংঘাতে ‘বিজয়ের দাবি’ ইরানের

Padma Sangbad
১০০

দুই দিন নিখোঁজ থাকার পর অবশেষে নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাতে ইরানের বিজয়ের দাবি করেন।

এক্স পোস্টে খামেনি লেখেন, “প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি ইরানি জনগণকে অভিনন্দন জানাচ্ছি।” তার এই বক্তব্য ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি বাহিনী গত ১৩ জুন অভিযোগ তোলে যে, ইরান পরমাণু বোমা তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। এর জবাবে ইসরায়েল রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে। পাল্টা জবাবে ইরানও একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে।

এই উত্তেজনার মাঝে ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই অভিযানের নাম দেয় ‘অপারেশন মিডনাইট হ্যামার’।

‘মিডনাইট হ্যামার’ অভিযানের একদিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি বিবৃতিতে বলেন, “ইরান যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসরায়েল যদি আর হামলা না করে, তাহলে তেহরানও সংঘাতে জড়াবে না।”

এই সংঘাত ও যুদ্ধবিরতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পরিস্থিতি এখনও নাজুক। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিজয়ের দাবি এবং খামেনির প্রকাশ্য বার্তা ভবিষ্যতে নতুন করে সংঘাত উসকে দিতে পারে।

সূত্র : আলজাজিরা

আপডেট : ০৪:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫