চুয়াডাঙ্গা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার পর শনিবার স্কুল খোলা থাকবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

Padma Sangbad
১৭১

ঈদুল আজহার পর স্কুলগুলো হয়ত শনিবার খোলা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম নওফেল। আজ শুক্রবার (২৪ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটি জানান শিক্ষামন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের তো আসলে শিখনফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্মদিবস সেটি নির্দিষ্ট করতে হয় বছরব্যাপী। যেহেতু আমাদের অনেকগুলো পড়াতে পারেনি সেজন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে।

তবে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া। সেই দিবসের বিষয়ে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদুল আযহা পরবর্তী সময়ে তখন হয়ত সেটা থাকবে না।’
তিনি আরো বলেন, ‘কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের একটা প্রকোপ আছে এবং বন্যা এবং অন্যান্য অনেকগুলো চ্যালেঞ্জ যদি হয় তখন সে সময় কিন্তু স্কুল বন্ধ থাকবে। তখন বন্ধ থাকলে শিখনফল অর্জনটা অনেক বেশি কঠিন হয়ে যায়।

শনিবার খোলা রাখাটা প্রত্যাশিত নয়। যেহেতু কিছু দিন নষ্ট হয়েছে। আমরা আশা করছি যে সেটা থাকবে না।’

আপডেট : ০৮:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪