চুয়াডাঙ্গা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা সামনে রেখে এটিএম ও ডিজিটাল লেনদেনে বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি নির্দেশনা

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

১৬

অনলাইন ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন ব্যবস্থা সচল রাখতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের নির্বিঘ্ন আর্থিক সেবা নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদকে সামনে রেখে গ্রাহকদের বাড়তি লেনদেনের চাপ সামাল দিতে দেশের সব এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সার্বক্ষণিক এটিএম সেবা সচল রাখতে হবে এবং কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে।
নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এটিএম বুথে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানে রাখার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের নিয়মিত বুথ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতনতা বাড়ানোরও তাগিদ দেওয়া হয়েছে।
ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট ব্যবস্থার ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে বাধ্যতামূলকভাবে টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা চালু রাখার কথা বলা হয়েছে।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রেও এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঈদের ছুটিকালীন সময়ে গ্রাহক হয়রানি রোধ, লেনদেনের নিরাপত্তা নিশ্চিত এবং সার্বক্ষণিক হেল্পলাইন সেবা চালু রাখার কথাও বলা হয়েছে।
এছাড়া গ্রাহকদের যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্টের মাধ্যমে জানানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে মানুষের আর্থিক লেনদেন বৃদ্ধি পায়। তাই গ্রাহকদের ভোগান্তি এড়াতে এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।

আপডেট : ০৮:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬