চুয়াডাঙ্গা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে

Padma Sangbad
১৪৪

পবিত্র ঈদুল ফিতরের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর ঈদের পরদিন শুক্রবার (১২ এপ্রিল) মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেছেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে, এটা আগেই ঘোষণা দেওয়া হয়েছে। গত ঈদেও মেট্রো চলাচল বন্ধ ছিল।
তিনি বলেন, বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে, টানা দুই দিন বন্ধ থাকবে। এর পরে সময়সূচি মেনেই মেট্রোরেল চলবে।
মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, বুধবার (১০ এপ্রিল) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদযাপন করা হবে।

আপডেট : ০২:২২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪