চুয়াডাঙ্গা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির মরদেহ

Padma Sangbad
৮৪

অনলাইন ডেস্ক।।

পাবনার ঈশ্বরদীতে পৃথক স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়নাল খা’র মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার মেয়ে জামিলা আক্তার (১৫)। তারা দুজনই ওই বাড়িতে বসবাস করতেন। জানা গেছে, কিশোরীর বাবা ঢাকায় কর্মরত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মধ্যরাতে বাড়ি থেকে কান্নার শব্দ শোনা যায়।

আশপাশের লোকজন বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ বন্ধ হয়ে গেলে তারা ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি সরিষাক্ষেত থেকে জামিলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, নাতনিকে তুলে নিতে গেলে বাধা দেওয়ায় দাদিকে হত্যা করা হতে পারে।

এরপর কিশোরীকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ১২:১৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬