চুয়াডাঙ্গা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল

Padma Sangbad
১৬০

ক্রীড়া ডেস্ক:
সিনিয়র ফুটবলারদের কাতার বিশ্বকাপ ব্যর্থতায় হতাস হতে হয়েছে ব্রাজিলিয়ান সমর্থকদের। তবে তাদের কিছুটা আক্ষেপ ঘুচিয়ে আনন্দ উপহার দিয়েছে জুনিয়র ফুটবলাররা। কলম্বিয়ার মাঠিতে অনুষ্ঠিত ২০২৩ অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। যুব কোপা আমেরিকা হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের রুদ্ধশ্বাস ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র সেলেসাওরা।
অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের রেকর্ড ১২ তম শিরোপা ঘরে তুললো ব্রাজিল।
পয়েন্ট টেবিলের কঠিন সমিকরণ মাথায় নিয়ে সোমবার সকালে এস্তাদিও এল ক্যাম্পেইন স্টেডিয়ামে মুখোমুখি হয় উরুগুয়ের। শিরোপা ঘরে তুলতে জয়ের বিকল্প ছিলো না ব্রাজিলিয়ানদের। ড্র করলেই শিরোপা যাবে উরুগুয়ের ঘরে এমন সব পরিসংখ্যান নিয়ে ফেভারিট হয়ে মাঠে নামে ব্রাজিল যুবারা।
ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে থাকলেও উরুগুয়ের জালে বল পাঠাতে পারছিলো না ব্রাজিল। দুই দলের লড়াইয়ে খেলা যখন নিশ্চিত ড্র’য়ের দিকে তখন উরুগুয়ের রক্ষনভেদ করে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রে সান্তোস। ম্যাচের ৮৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন সান্তোস। ১-০ তে এগিয়ে থেকেই জয় পেতে পারত ব্রাজিল, তবে ম্যাচের যোগ করা সময়ে দুই মিনিটের মাথায় দলকে ২-০ তে এগিয়ে নেন পেদ্রো। দ্বিতীয় গোল উৎসবে যখন মাতোহারা ব্রাজিল শিবির ঠিক তখন ম্যাচের শেষ বাঁশি দেন রেফারি। ফলে উরুগুয়েকে হারিয়ে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১২তম শিরোপা ঘরে তুলে ব্রাজিল যুবারা।

আপডেট : ১২:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩