চুয়াডাঙ্গা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে

Padma Sangbad
১১৩

অনলাইন ডেস্ক।।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুবলেছেন, ‘আমরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে চিনতাম, আপোষহীন বিএনপিকে চিনতাম; কিন্তু আজকের এই আপোষকামী বিএনপিকে চিনতাম না। এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে।’

আজ বুধবার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের গণসমাবেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ মন্তব্য করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।

মঞ্জু বলেন, ‘গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের এই প্রতাপশালী রূপ আমরা দেখিনি। গতকালের হেলমেট বাহিনী গত ১৭ বছর আপোষ করে গুপ্ত অবস্থায় ছিল। অন্যদের ‘‘গুপ্ত’’ ট্যাগ দেন, এখন তো দেখি আপনারাই সবচেয়ে বড় গুপ্ত ছিলেন, এই হেলমেট বাহিনীকে আমরা ফ্যাসিবাদের সময়ে পাইনি।’

তিনি বলেন, ‘একই মায়ের পেটের জমজ দুই ভাইয়ের একজন বৈধ হলে আরেকজন অবৈধ হয় কীভাবে? ১২ ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোট কেন মানছেন না?রাজনৈতিক দলের নেতৃত্বে হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচির সঙ্গে দেশবাসী দীর্ঘদিন পরিচিত ছিল।

তবে রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরে থেকেও যে এমন কর্মসূচি সংগঠিত হতে পারে, জুলাই গণ-অভ্যুত্থান সেটিই প্রমাণ করেছে।’

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘জুলাইয়ের শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। ৫ আগস্ট মানে মুক্তি। ৫ আগস্ট ফ্যাসিবাদের মসনদকে পরাজিত করার দিন।’

আপডেট : ০২:৫৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬