চুয়াডাঙ্গা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত সেই নারীর পরিচয় মিলেছে

Padma Sangbad
১৩৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু (ঢাকা-মাওয়া-ভাঙ্গা) এক্সপ্রেসওয়েতে পাওয়া গুলিতে নিহত নারীর পরিচয় জানা গেছে। ওই তরুণীর নাম সাহিদা বেগম (২৪)। তার বাড়ি ময়মনসিংহে।

আজ শনিবার মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাহিদা বেগম নামের ওই তরুণী রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি একটি ডে-কেয়ারে কাজ করতেন।’

ফিরোজ কবির বলেন, ওই নারী পরিচয় ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত করা যায়নি। তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। সাহিদার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনো জানা যায়নি। সেটা জানার চেষ্টা চলছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সাহিদাকে কে নিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সে সময় পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন পথচারীরা। এর কিছু সময় পর অন্য পথচারীরা ওই নারীর মরদেহ সড়কে পড়ে থাকতে দেখেন। ওই নারীর পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল। মরদেহের পাশে কয়েকটি গুলির খোসা পড়েছিল। তবে কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তার সঙ্গে আরও কেউ ছিল কি-না তাও নিশ্চিত হওয়া যায়নি।।

আপডেট : ১০:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪