চুয়াডাঙ্গা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

Padma Sangbad
৫১

যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার ইরানের কোম প্রদেশেরএকজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েল ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ওই কর্মকর্তা জানান, ওই এলাকায় বসবাসরতদের কোনো বিপদ নেই।

প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্ট সংস্থার মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেছেন, আবারও হামলার শিকার হয়েছে ফোর্দো পারমাণবিক স্থাপনা। তবে কারা হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। তবে কোনো বেসামরিক হতাহতের শিকার হয়নি বলে জানান তিনি।

শনিবার রাতে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। দেশটি জানিয়েছে, ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নেয়।

আপডেট : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫