চুয়াডাঙ্গা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Padma Sangbad
৩৭

রমজানে অন্যান্য বছরের মতো এবারও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে, এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে। আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা তো আরও ভাল।’

আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইনে পাবলিক ম্যানেজমেন্ট অর্ডারের ব্যারাকস পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা তিনি বলেন।

রমজানে নিত্য পণ্যের দরদামের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেন। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয়। আর আমাদের দেশে উল্টোটা হয়। রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, তারা যেন এ সময় জিনিসপত্রের দাম না বাড়ান। জিনিসপত্রের দাম যথাসম্ভব কম রাখা হয় এ মাসে, এটি করতে পারলে, ভোক্তাদের সাশ্রয়ী হবে, তারা স্বস্তি পাবেন।’

এছাড়া লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘আমি যতটুকু জেনেছি উনারা নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। উনারা (লোকেরা) বাধা দেওয়ায় তাদের ওপর চা ছুঁড়ে মেরেছিলেন।’

তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন। রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। আর আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, রমজানে দিনের বেলায় বাইরে যেন কেউ খাবার না খায়। এটা করতে পারলে রোজাদারদের সম্মান করা হয়।’

এর আগে উপদেষ্টা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ব্যারাক পরিদর্শন করেন। তাদের বাসস্থান ঘুরে দেখেন ও খাবারের মান বিশেষ করে বিভিন্ন ইফতারি সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। খাবারের মানের ব্যাপারে যেন কোনো আপস না করা হয়, এ বিষয়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

রমজানে ব্যারাকের পুলিশ সদস্যদের জন্য প্রাপ্য (নির্দিষ্টকৃত) খাবারের চেয়ে বেশি খাবার দেওয়া হয়। ব্যারাকগুলোর রান্নাঘরের গ্যাস লাইনে পর্যাপ্ত প্রেসার বা চাপ না থাকায় রান্নায় সমস্যা হচ্ছে বিধায় তাৎক্ষণিকভাবে জ্বালানি উপদেষ্টাকে বিষয়টি অবহিত করেন এবং এর সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আপডেট : ১১:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫