চুয়াডাঙ্গা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরানের বিপ্লবী বাহিনী

Padma Sangbad
৯৯

ইরানে হামলা চালানোয় আবারও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে দেশটির এলিট ফোর্স ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি)। সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের ‘পবিত্র মাটিতে’ আঘাত করেছে।

তিনি জানান, এর ফলে যুক্তরাষ্ট্রকে ‘ভয়াবহ, অনুশোচনা করার মতো, অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে, যা হবে ‘শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান’-এর মাধ্যমে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে জোলফাঘারি বলেন, ‘মি. ট্রাম্প, জুয়ারি! আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করবো আমরা!’

এর আগে গতকাল রবিবারও একদফা হুঁশিয়ারি দিয়েছিল আইআরজিসি। তারা বলেছিল, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের নজরে রয়েছে।

আপডেট : ০৮:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫